0

satro-maitri20150812185611 রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : স্বাধীন দেশে ঘরে ঢুকে মানুষ খুন করছে ধর্মীয় উগ্রপন্থীরা যা পুলিশ সদস্যদের চরম ব্যর্থতা উল্লেখ করে পুলিশকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী।  বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্লগার নিলান্দ্রি চট্রোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ সভায় এ আহ্বান জানানো হয়।  বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ব্লগার নিলান্দ্রি নিলয়ের খুনীদের এখন গ্রেফতার করতে পারেনি,তদন্তের নামে গ্রেফতার ও বিচার বিলম্বিত হচ্ছে।  তারা বলেন, যখন খুনীদের গ্রেফতার ও বিচার জরুরি তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ব্লগারদের লেখনী আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করা হবে। কয়েকদিন আগে পুলিশ প্রধানও একই রকম বক্তব্য দিয়েছে তা খুনীদের গ্রেফতারের বিপরীতে হত্যাকাণ্ডে উৎসাহিত করবে।  ব্লগারদের নিয়ন্ত্রণের আগে খুনীদের গ্রেফতার জরুরি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জানিয়ে দেশবাসীকে ধর্ম ব্যবসায়ী-জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ, সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান বক্তারা ।  যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে বিক্ষোভ সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথ প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top