রিপোর্টার্স বিডি ডট কম : সবার রান্নাঘরেই তেল চিটচিটে হাঁড়ি-পাতিলের দেখা মিলবে। হাজারবার ধুয়েও পরিষ্কার করা যায় না এই তেল চিটচিটে ভাব, সাথে বাড়তি যন্ত্রণা হিসাবে বাজে দুর্গন্ধ তো আছেই। কী করবেন? জেনে নিন খুব সহজে তেল চিটচিটে হাঁড়ি-পাতিল পরিষ্কার করার সহজ উপায় –
১. সিঙ্কে পানি ভরে নিন।
২. তারপর কয়েকটি ব্যবহৃত `টি ব্যাগ` এই পানিতে ভিজিয়ে দিন। চাইলে নতুন `টি ব্যাগ`ও দিতে পারেন।
৩. সেক্ষেত্রে গরম পানিতে জ্বাল দিয়ে পুরোটাই সিঙ্কের পানিতে ঢেলে দিন।
৪. এই পানিতে তেল চিটচিটে থালা বাসন ভিজিয়ে রাখুন।
৫. সকালে মেজে ফেলুন আর দেখুন ম্যাজিক। একদম নতুনের মতো হয়ে উঠবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook