0

NEYMAR+1স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নাইকির একটি অনুষ্ঠানে গিয়ে ব্রাজিলের অধিনায়ক কথা বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে।
“সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা করে ফুটবল নিয়ে ভাবার মতো লোক নই আমি।”

নেইমার ফুটবল ভালোবাসেন। নিজের নামটি স্মরণীয়ও করে রাখতে চান তিনি। তবে এর জন্য সবকিছু ছাড়তে নারাজ নেইমার।
“আমি ইতিহাসে নাম লেখাতে চাই। আশা করি, আমার ক্যারিয়ারটা সুন্দর কিছু দিয়ে স্মরণীয় হবে।”
নেইমার এরপর যোগ করেন, “আমি সব সময় আনন্দ পাওয়ার চেষ্টা করি। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।” ফুটবলের বাইরে নিজের শখের কথাও জানান নেইমার।
“ফুটবলের বাইরে আমার প্রিয় শখ পরিবার, বন্ধু আর ছেলের সঙ্গে সময় কাটানো। তাদের পাশে থাকা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top