রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : বাংলাদেশ উপকূল রক্ষাবাহিনীর (কোস্টগার্ড) কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে আরো উন্নত প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার সকালে কোস্টগার্ড পূর্ব জোনে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট এ আগ্রহের কথা জানান। যুক্তরাষ্ট্রের নেভাল স্মল ক্র্যাফ্ট ইনস্ট্রাকশন এন্ড টেকনিক্যাল ট্রেনিং স্কুল ১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে। শনিবার ছিল বেসিক আউটবোর্ড মোটর মেইনটেন্যান্স এন্ড ট্রাবলশ্যূটিং শীর্ষক ওই কোর্সের সমাপনী দিন। এ উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত কোস্টগার্ডের চট্টগ্রাম কার্যালয়ে এসে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, মার্শিয়া বার্নিকাট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ কোস্টগার্ডকে যে সকল প্রশিক্ষণ দিয়েছে সেটির বাস্তবায়ন সম্পর্কে জানাতে চান। কোস্টগার্ড পূর্ব জোনের প্রধানের কাছ থেকে বিস্তারিত শুনে প্রয়োজনে আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রদূত পতেঙ্গায় কোস্টগার্ডের তত্তাবধানে থাকা কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্র মেটাল শার্ক বোটসহ যেসব সরঞ্জাম কোস্টগার্ডকে দিয়েছে সেগুলোর কার্যকারিতা, ব্যবহার সম্পর্কেও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানের পর কোস্টগার্ডের পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্ণিকাট।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook