সুরমা নদীর উপর বহুল কাঙ্খিত আব্দুজ জহুর সেতু উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আজ সুনামগঞ্জে এক শোভাযাত্রা বের করে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ র্যালিতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সিনিয়র সহ সভাপতি গোলাম আজাদ, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু প্রমুখ।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক হয়ে আব্দুজ জহুর সেতুতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ যোগ দেন। উল্লেখ্য পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এই সেতুটি বাস্তবায়নের জন্য বারবার সরকারের বিভিন্ন পর্যায়ে দাবী জানিয়ে আসছিল।
সেতুটি উদ্বোধন হওয়ায় তাহিরপুর-বিশ্বম্ভরপুর- জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলার লক্ষ লক্ষ মানুষের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপিত হয়। এতে সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে। এইসব এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে এই সেতু যুগান্তকারী ভূমিকা রাখবে।
একই সাথে এই এলাকার পর্যটন শিল্পের সম্ভাবনা আরো বিকশিত হবে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সংস্থার সভাপতি কাসমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু বলেন, আজ সুনামগঞ্জের জন্য ঐতিহাসিক দিন। সুনামগঞ্জের ভাটি অঞ্চলের দরিদ্র মানুষের কথা বিবেচনা করে এই সেতুটিকে টোল মুক্ত করার দাবী জানান।
একই সাথে সেতু এলাকায় বৈদ্যুতিক বাতি যুক্ত করার জন্যও সেতু পরবর্তী সড়ককে যানচলাচলের পুরোপুরি উপযুক্ত করে গড়ে তোলার দাবী জানানো হয়। শোভাযাত্রায় উপস্থিত সকলকে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানান সংস্থার নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook