0

is (1)রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  সিলেট বিমানবন্দরে রানওয়ে শেষ করে টার্মিনালে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে ঢুকে পড়ে পাখি। এতে বিমানটির ইঞ্জিনের ভেতরের পাখা ভেঙ্গে গেছে। তবে বিমানটি টার্মিনালের কাছে থাকায় বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। শনিবার সকাল সাতটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ০৫২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, ১৪০ জন যাত্রীসহ দুবাই-সিলেট-ঢাকা রুটের ফ্লাইটটি সকাল ৭টা ৭ মিনিটে দুবাই থেকে সিলেটে অবতরণ করছিল। রানওয়ে শেষ করে টার্মিনালের কাছে পৌঁছানোর ঠিক আগ মুর্হূতে বিমানটির ইঞ্জিনের ভেতরে একটি চিল ঢুকে পড়ে। এতে বিমানের ইঞ্জিনের ভেতরের পাখা ভেঙ্গে যায়। গতি কম থাকার কারণে এতে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ইঞ্জিন মেরামতের জন্য সংশ্লিষ্ট যন্ত্র প্রকৌশলীদের জানানো হয়েছে। আশা করি, বিকেলের মধ্যে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবে। তবে সম্ভব হলে এর আগেই অন্য কোন ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেয়া হবে। খবর : সমকাল


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top