0

img_8636_89897 (1)রিপোর্টার্স বিডি ডট কম :  বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতাকে প্রস্তুত থাকতে হবে। ‘ন্যাপ-এর ঐতিহ্য-সংগ্রাম-অহংকারের ৫৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। আজ রোবিবার দুপুরে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের যাদু মিয়া মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশে এখন গণতান্ত্রিক অধিকার হরণের পাশাপাশি জাতীয় স্বার্থ বিলিয়ে দেয়ার প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগগ্রহণ করেছে। স্বাধীনতার পরপরই পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর করা হলেও এখন তা তারা (ভারত) তা স্থায়ী করে নিচ্ছে। ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে এর খেসারত দিতে হচ্ছে। নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ। এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ভারতের অব্যাহত পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। আর এখন আন্তঃনদী সংযোগ প্রকল্প চালু হলে বাংলাদেশ পরিপূর্ণভাবে মরুভূমিতে পরিণত হবে। এই পানি আগ্রাসন জনগণের বাঁচা-মরার সঙ্গে সম্পর্কিত হলেও ভারতের তাবেদার এ সরকারের কোন উদ্যোগ নেই। এই নিরবতা দেশের ধ্বংসের সম্মতি ছাড়া অন্য কিছুই নয়। মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারীরা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top