ধর্মপাশা সংবাদদাত: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত শনিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ এর চতুর্থ দিশারী মেধাবৃত্তি পরীক্ষা২০১৪তে উত্তীর্ণ মেধাবৃত্তিপ্রাপ্ত ৪১জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী রবিন মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মোসাহিদ তালুকদার। বক্তব্য দেন মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নূরুল ইসলাম, নোয়াগাঁও আলীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক সামছুল হক, চামরদানী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.নূরুল হক, বেসরকারি সংস্থা দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ, মধ্যনগর শাখার সাধারণ সম্পাদক মো.মহসীন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপৃুলে বৃত্তিপ্রাপ্ত ১৫জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে সনদপত্র, ক্রেস্ট ও একশত টাকা মূল্যের প্রাইজবন্ড , সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৭জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে সনদ ও ক্রেষ্ট এবং বিশেষ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৯জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেষ্ট পুরস্কার প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook