0

ধরমপাশা সংবাদদাত: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শিংপুর গ্রাম থেকে গতকাল রোববার ভোররাত পাঁচটার দিকে রাজু মিয়া (২৯) নামের দুইবছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামের রাজুমিয়ার বিরুদ্ধে ২০১০সালের ২৬অক্টোবর ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এ মামলায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো.শহিদুল ইসলামর ২০১২সালের ২৪ডিসেম্বর তাঁর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেন। এতোদিন তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top