0

29_RAB+Drive_260715_0002রিপোর্টার্স বিডি ডট কম :  জেলি ব্যবহার করে বিক্রয় নিষিদ্ধ মাছ পিরানহা ও চিংড়ি মাছের ওজন বৃদ্ধির অভিযোগে কারওয়ানবাজারের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ও সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।   তারা হলেন, মো. মাহবুব (৩৫), বশির আহমেদ (৪৪), দেবাশিষ মণ্ডল (২৬), সাইদুর রহমান (২৭) ও সফিকুল ইসলাম (২২)।  এদের মধ্যে মাহবুবকে এক মাসের কারাদণ্ড, বাকিদের পাঁচ থেকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাত থেকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  রোববার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, রোববার কারওয়ান বাজারের মৎস মার্কেটে অভিযান চালিয়ে দুইশত কেজি পিরানহা মাছ ও পাঁচশত কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top