স্পোর্টর্স ডেস্ক : কানাডায় খেলতে গিয়ে কিউবার হকি টিমের অর্ধেক খেলোয়াড়ই দলত্যাগ করে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। কিউবার এই দলটি টরন্টোতে প্যান-আমেরিকান টুর্নামেন্ট খেলতে গিয়েছিলো। ফলে ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর সাথে খেলার জন্যে যথেষ্ট খেলোয়াড়কে মাঠে নামানো যায়নি। ১১ জনের দলে মাত্র ৮ জন খেলোয়াড় নিয়ে ম্যাচটি খেলতে হয়েছে এবং কিউবা ১৩-০ গোলে পরাজিত হয়েছে। খবরে বলা হচ্ছে, ১৬ সদস্যের দলটির ৮ জন খেলোয়াড়ই পক্ষ ত্যাগ করেছেন। প্যান অ্যাম টুর্নামেন্টে এর আগেও কিউবার খেলোয়াড়দেরকে দল ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে দেখা গেছে। গত সপ্তাহেই কিউবার চারজন রোয়ার (একজন রৌপ্য পদক বিজয়ী) গত সপ্তাহেই খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, তারাও যুক্তরাষ্ট্রে চলে গেছেন। এর আগে বেজবল, ভলিবল, মুষ্টিযুদ্ধ ইত্যাদি খেলার সময়েও কিউবার খেলোয়াড়রা দেশত্যাগ করে আরেকটি দেশে চলে গেছেন। সম্প্রতি বহু বছরের শত্রুতার পর যুক্তরাষ্ট্রের সাথে কিউবার কূটনৈতিক সম্পর্ক চালু হয়েছে। এই সম্পর্ক পুন-প্রতিষ্ঠার কয়েক সপ্তাহের মধ্যেই এরকম ঘটনা ঘটলো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook