0

palash001_89907স্পোর্টর্স ডেস্ক :  চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।  রোববার দুপুর একটায় চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দুই দল। সেখান থেকেই উভয় দল হোটেল সোনারগাঁওয়ে চলে যায়।  বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টের পর রোববার ছুটি কাটাবে বাংলাদেশ দল। সোমবার থেকে শুরু হবে অনুশীলন। তবে কেউ কেউ বিমানবন্দর থেকে নিজের বাসায় পরিবারের সঙ্গে দেখা করে রাতের মধ্যেই আবারও হোটেল টিমের সঙ্গে যুক্ত হবেন।  ৩০ জুলাই মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  চট্টগ্রামে প্রথম টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় বাংলাদেশ।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top