0

sunny-b20150726171032বিনোদন ডেস্ক : ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে জুড়ি নেই ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্ন তারকা সানী লিওনের। এবার তিনি ‘সুপারম্যান’, ‘স্পাইডারম্যান’ কিংবা ‘কৃষ’র মতো সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চান।
সম্প্রতি, এই প্রাক্তন পর্নস্টারকে টুইটারে এক ভক্ত তার স্বপ্নের চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছিলেন। উত্তরে সানি জানান, তিনি সুপারওম্যান চরিত্রে অভিনয় করতে চান। সানি বলেছেন, ‘হ্যাঁ, আমি সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চাই। এসব চরিত্র দিয়ে খুব সহজেই অনেক জনপ্রিয়তা পাওয়া যায়।’
প্রসঙ্গত, ২০১২ সালে ‘জিসম ২’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। এরপর তিনি ‘জ্যাকপট (২০১৩)’, ‘রাগিনী এমএমএস ২ (২০১৪)’ এবং ‘এক পহেলি লীলা (২০১৫)’ ছবিতেও অভনয় করেন।
বর্তমানে ডেটিং রিয়্যালিটি শো ‘স্প্লিটজভিলা’-তে উপস্থাপনা করছেন ৩৪ বছরের সানি লিওন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top