রিপোর্টার্স বিডি ডট কম : বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসাইন। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ভোটগণনা শেষে সন্ধ্যার পর এ ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ পেয়েছেন ২৬৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন পেয়েছেন ২৬৭৫ ভোট। ৩ হাজার ১৩৮ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৮১৯ জন। সে হিসেবে শতকরা ৮৯ দশমিক ৮৩ শতাংশ কাউন্সিলর ভোট প্রয়োগ করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook