নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি আরব সফরে যাচ্ছেন না বলে জানা গেছে। দলীয় সূত্র মারফত জানা গেছে, বেগম জিয়ার সৌদি সফরের কোন চূড়ান্ত সিদ্ধান্তই ছিল না, অতএব ওমরাহ পালনে তার সৌদি সফর অনিশ্চিত বলেই জানা যায়। এদিকে এর আগে দলীয় সূত্রে জানা গিয়েছিল, আজ বুধবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি যাওয়ার সূচি নির্ধারিত ছিল খালেদা জিয়ার। রাত সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সের একটি বিমানযোগে রওনা হওয়ার কথা ছিল তার। তবে ওদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানের ওমরাহ ভিসার জন্য দেরিতে ট্রাভেল ডকুমেন্ট জমা দেয়ার কারণে ভিসা পেতে বিলম্ব হচ্ছে। তাই বেগম জিয়া ওমরা পালনে সৌদি আরবে গেলেও তারেক রহমানের আসাটা প্রায় অনিশ্চিতই। সেকারণেই হয়তো বেগম জিয়া সৌদি সফর বাতিল করে থাকতে পারেন। খালেদা জিয়ার সফর বাতিল বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জানান, বিএনপির চেয়ারপারসনের সৌদি আরব সফরে যাওয়ার জন্য কোন প্রোগ্রামই সিলেক্ট ছিল না। তার সৌদি যাওয়ার বিষয়ে কোন লিখিত প্রোগ্রাম আমরা দেইনি। তিনি আরো জানান, সাবেক একজন প্রধানমন্ত্রী তিনি কোথাও সফরে গেলে সেটা অবশ্যই লিখিত পত্রের মাধ্যমে জানানো হবে, তবে বেগম জিয়ার সোদি সফরের বিষয়ে আমরা কোন লিখিতি পত্র পাইনি বলে জানান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook