রিপোর্টার্স বিডি ডট কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ আর থাকছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত হাইকোর্টে টিকে গেছে। এ নিয়ে ভর্তিচ্ছুদের একটি রিট আবেদন নিষ্পত্তি করে আদালত এ রায় দিয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিলো তা হাইকোর্টের রায়ে বহাল রইলো। এ বিষয়ে আগে জারি করা রুল খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে চলতি বছর যারা এইচএসসি পাস করবে, কেবল তারাই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারবে। আগামী বছর তাদের জন্য আর এ সুযোগ থাকবে না।রুল খারিজের পর রিট আবেদনকারী শিক্ষার্থীরা হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের আইনজীবী জানান, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, আলোচনার পর তা ঠিক করা হবে।এতোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই বছর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া গেলেও গতবছর তা সীমিত করে কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টানা কয়েক দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করে। এরপর হাইকোর্টে রিট আবেদন করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী ২৬ শিক্ষার্থীর অভিভাবক।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook