0

imageবিনোদন ডেস্ক : ‘ওয়েলকাম ব্যাক’কে সত্যিই ওয়েলকাম করলেন তিনি। আর তাই পিছিয়ে দিলেন নিজের ছবির মুক্তির দিন। তিনি সলমন খান। চলতি বছরের ৪ সেপ্টেম্বর ছিল ‘হিরো’ মুক্তির সম্ভাব্য দিন। এ ছবির প্রযোজক সল্লু মিঞা। কিন্তু একই দিনে মুক্তি পাবে জন আব্রাহামের ‘ওয়েলকাম ব্যাক’। সে কারণেই ‘হিরো’র মুক্তির দিন পিছিয়ে দিলেন সলমন। টুইটারে এ খবর নিজেই জানিয়েছেন নায়ক। তাঁর দাবি, দু’টি ছবিতেই দু’জন নতুন নায়ককে দেখবে ইন্ডাস্ট্রি। আর একই দিনে দু’জন নতুন নায়কের ছবি মুক্তি পেলে বক্স অফিসে বেশ বড় ধাক্কা দেবে বলেই মনে করেন তিনি। অবশ্য সে ধাক্কা লাভের নয়, ক্ষতির। নায়কদের আলাদা করে বিচার করতে পারবেন না দর্শক মহল। দু’টো ছবির ব্যবসা ভাগ করতে রাজি নন ‘চুলবল পাণ্ডে’। সে কারণেই পেশাগত লড়াইয়ে জুনিয়রকে জায়গা করে দিয়ে বড় মনের পরিচয় গিলেন সলমন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top