0

RIVALDO+1স্পোর্টস ডেস্ক : বাবা-ছেলের গোলে দ্বিতীয় বিভাগের ম্যাচটিতে মোগি মিরিম ৩-১ গোলে হারিয়েছে মাকায়েকে।    বার্সেলোনার সাবেক খেলোয়াড় ৪৩ বছর বয়সী রিভালদো শুধু গোলই করেননি, দলের বাকি দুটি গোলেও অবদান রাখেন।    রিভালদোর পাস থেকেই হেড থেকে গোল করেন তার ছেলে রিভালদিনিয়ো। দলের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে নিজেই করেন রিভালদো। ছেলের করা দলের তৃতীয় গোলটিতেও অবদান রাখেন তিনি।    দলের জয়ের ভিত গড়ে দিয়ে ৫০তম মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড।     ১৯৯৯ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রিভালদো ফুটবলকে বিদায় জানানোর ১৫ মাস পর আবার মাঠে ফেরেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top