0

nojrul-hamid20150616134904নিউজ ডেস্ক:: আসন্ন রমজান মাসে দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেছেন।

মঙ্গলবার বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম রমজান থেকেই রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, রমজানে সেহরি ও ইফতার হবে লোডশেডিংমুক্ত। তবে ওই সময়ে বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

বর্তমানে ৮টার মধ্যে দোকান পাট বন্ধ করতে হয়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top