0

নিউজ ডেস্ক: ‘দিনের পর দিন আদিবাসীদের উপর নির্যাতনের পরিমান বেড়েই চলেছে। আদিবাসীরা এই মুহুর্তে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশান্তরের সংখ্যা বাড়ছে।’

মঙ্গলবার কাপেং ফাউন্ডেশন ও পাসকপ সিলেট কর্তৃক আয়োজিত এবং আইএলও’র অর্থায়নে আইএলও কনভেনশন ১০৭, ১৬৯, ১১১ এবং আদিবাসীদের মৌলিক মানবাধিকার উপর দুই দিনব্যাপী সিলেট আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পাসকপ এর নির্বার্হী পরিচালক গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে যখন উদ্বোধনী অধিবেশনে সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতা এন্ড্রু সলোমার, আইএলও বাংলাদেশ সমন্বয়কারী আলেক্সিয়াস চিছাম, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বক্তব্য দেন।

দুই দিনের বিভিন্ন পযা প্রশিক্ষণ আলেক্সিয়াস চিছাম, পল্লব চাকমা, হিরনমিত্র চাকমা ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজানন চাকমা বক্তব্য রাখবেন। এ প্রশিক্ষনে সিলেট বিভাগের ত্রিশ জন তরুণ আদিবাসী নেতা অংশগ্রহণ  করেন।

 


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top