0
সিলেটে মসজিদের অনুদান তুলতে গিয়ে দু'পক্ষের সংঘর্ষ: আহত ১৫রিপোর্টার্স বিডি ডট কম : সিলেটের সুরমা উপজেলার শুকলামপুরে মসজিদের জন্য সাপ্তাহিক চাল তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, ওয়ারিছ আলী (৫০), সোহেল আহমদ (২৬), সেবুল (১৮), মিজান (৩০), ইফতেখার (২৭), কানু মিয়া (৪৮), আবদুল কাইয়ুম (৫০), ময়নুল (৩৮), রাজু আহমদ (৩৩), শহীদুল্লাহ (৫৪), জিয়া (৩১), কাওছার (৩০), তারেক আহমদ (৩২), রেজাউল (৩৪) ও দিলাল আহমদ (২৯)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, মসজিদের সাপ্তাহিক চাল তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানান, শুকলামপুর জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল আজিজ ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমের মধ্যে বিরোধ চলে আসছিল। এর মধ্যে শুক্রবার গ্রামে মসজিদের সাপ্তাহিক চাল উত্তোলন করতে লোক পাঠান কাইয়ুম। চাল উত্তোলন করতে গেলে আজিজ ও তার লোকজন এই চাল ও টাকা মসজিদের কী উন্নয়নে লাগছে তা জানতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top