0
জয়পুরহাটে সরকারি গাছ কাটায় ৩ জনের কারাদণ্ড ও জরিমানা রিপোর্টার্স বিডি ডট কম : জয়পুরহাটের  সীমান্তবর্তী  পাঁচবিবি উপজেলার কুসুম্বায় সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণআদালত ।শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক এই দণ্ডাদেশ দিয়েছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হরেন্দা গ্রামের আজিজার রহমান (৪১) ও বড়পুকুরিয়া গ্রামের আব্দুল গাফ্ফার (৩৭)।দ-প্রাপ্তদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অপর আসামি একই উপজেলার সাড়ারপাড়া গ্রামের মো. আব্দুল কাদের (৩৪)। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাতে পাঁচবিবি কামদিয়া সড়কের কুসুম্বা নামক স্থানে সড়কের দুপাশে থাকা সরকারি গাছ কেটে মেসিতে (মিনি ট্রাক্টর জাতীয় পরিবহন) ভর্তি করে নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top