0

NEYMAR-SUSPENSIONখেলাধুলা ডেস্ক:অবশেষে চার ম্যাচ নিষিদ্ধ হলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এর ফলে এবারের কোপা আমেরিকায় আর একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ০-১ গোলে পরাজয়ের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে ঝগড়াকরায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে।প্রথমে নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন শুক্রবার শাস্তি আবার মূল্যায়ন করে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করে। এছাড়া তাকে ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।বুধবার ম্যাচের পর হতাশ নেইমার কলম্বিয়ার পাবলো আরমেরোকে বল কিক করেন। এ নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে এই শাস্তি। ওই ঘটনায় কলম্বিয়ার কার্লোস বাক্কাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উভয়েই এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top