0

kkhoro1434714407-600x338-300x169 রিপোর্টার্স বিডি ডট কম :  বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ক্ষরণ। শারমিন ফারিয়া ও ফরহাদ লিমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব সাহা সঞ্জু। এ নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত।এ ছাড়াও টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অপর্ণা ঘোষ, নাঈম, জিনাত, শেলী আহসান, শওকত আলী রানা, বাপ্পী নীল, সিমিসহ আরো অনেকে।গল্প প্রসঙ্গে নির্মাতা সঞ্জীব সাহা সঞ্জু বলেন- ‘অবনীর শ্বশুর হাসনাত সাহেব। অবনী ছোটবেলায় বাবাকে হারানোর কারণে শ্বশুর হাসনাত সাহেবের ভেতর নিজের বাবার প্রতিচ্ছবিই দেখতে পান। হাসনাত সাহেবও অবনীকে প্রচন্ড স্নেহ করেন। হঠাৎ হাসনাত সাহেব নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি হাসনাত সাহেবকে। এভাবে এগিয়ে গেছে এ টেলিফিল্মের কাহিনি।’পিতার যেমন পিতৃত্ব, তেমনি সন্তান নামটি পেতে হলেও তার গুণাবলী থাকা চাই। নৈতিক অবক্ষয়ের কারণে বর্তমান সময়ে প্রাপ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা কতটুকু পাচ্ছেন একজন পিতা? এমন দায়বদ্ধতার জায়গা থেকে এ টেলিফিল্মটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা সঞ্জীব সাহা সঞ্জু।রাজধানী উত্তরায় ৯-১১ মে টানা তিনদিন শুটিং সম্পন্ন হয়েছে এ টেলিফিল্মের। ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এ টেলিফিল্মটি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top