রিপোর্টার্স বিডি ডট কম : রাজধানীর মিরপুর থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস অব ইরান অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) সদস্য সন্দেহে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের সদস্যরা।আটককৃতের নাম ফাইয়াজ ইসলাম খান (২৪)। শুক্রবার মধ্যরাতে মিরপুরের পল্লবীর ৪/ডি রোড নম্বার ৭ এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তরের ডিসি শেখ নাজমুল ইসলাম জানান, এডিসি সানোয়ার হোসেনের নেতৃত্বে মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আদালত সূত্র জানায়, আটক ফাইয়াজকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook