0

mujahid_38391রিপোর্টার্স বিডি ডট কম : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, যে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সে হত্যা সম্পর্কে তিনি অবগত নন। কখন কাকে হত্যা করলেন সেটা পরিষ্কার নয় তার কাছে।শনিবার মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান শিশির মনিরের নেতৃত্বে পাঁচ সদস্যের আইনজীবী দল। অন্য চারজন আইনজীবী হলেন অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট মশিউর আলম, ব্যারিস্টার নাজিবুর রহমান ও অ্যাডভোকেট কামাল উদ্দিন। বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত তারা মুজাহিদের সঙ্গে কথা বলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে কারাগার থেকে বের হন ওই পাঁচ আইনজীবী। এ সময় শিশির মনির সাংবাদিকদের বলেন, মুজাহিদ তাদেরকে বলেছেন, কোন অভিযোগে ও কাকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা তার কাছে বোধগম্য নয়।মুজাহিদের বরাত দিয়ে শিশির মনির বলেন, যে হত্যার অভিযোগে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সে হত্যা সম্পর্কে তিনি অবগতই নন।
তিনি বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে মুজাহিদ আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। শিশির মনির আরো বলেন,  পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর রিভিউ আবেদন করলে মুজাহিদ নির্দোষ প্রমাণিত হবেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top