রিপোর্টার্স বিডি ডট কম : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২ গ্রামবাসীর সংঘর্ষে ১০ নারী পুরুষ আহত হয়েছেন। বুধবার সকাল ১১টায় উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাও গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান তফজ্জুল হোসেন খোকন মাস্টারের ছেলে বাবলু ও রোকন উদ্দিন গং দীর্ঘদিন যাবৎ পূর্ব চরগাও গ্রামের নিরীহ কৃষক জজ মিয়া ও তাদের আত্মীয় স্বজনদের বাড়ি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে বারবার সামাজিক সালিশে দোষী সাব্যস্ত হয়।বুধবার সকালে বিরোধীয় জমি দখল করতে গেলে জজ মিয়া ও তার আত্মীয় স্বজনরা তাদেরকে বাধা দেন। পরে বাবলু ও রোকনের নেতৃত্বে তাদের আত্মীয় স্বজনরা রামদা লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্র সহকারে জজ মিয়া ও তার আত্মীয় স্বজনদের উপর হামলা চালায়।এতে জজ মিয়া (৩৫) জোলেখা (৩০) শাহেরা খাতুন (৫০),হাফসা খাতুন (৩০) ও রাশেদা খাতুন (৩৫) সহ ঐ পরিবারের ১০ নারী পুরুষ আহত হন। আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার ওসি মো: শহীদুর রহমান এ ঘটনা নিশ্চিত করে বলেন, পূর্ব চরগাও গ্রামবাসীর উপর প্রভাবশালী মহলের হামলার ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দাখিল করেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ দুলাল বলেন,চিহ্নিত সন্ত্রাসীরা এর আগেও ঐ পরিবারগুলোর বসত বাড়ি ভাংচুর করেছিলো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook