0

10.3রিপোর্টার্স বিডি ডট কম :  সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে নিজের মেয়ের ভোটার আইডি কার্ডের পরিচয় ব্যবহার করে এক গৃহবধু তার ছেলের বয়সী এক ব্যক্তিকে বিয়ে করেছেন। এঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে গ্রাম্য সালিশে নববিবাহিত স্বামী ও স্ত্রীকে জরিমানা করাসহ প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। এলাকাবাসী জানায়,উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ মিয়া (২০) এর সাথে পার্শ্ববর্তী সলুকাবাদ ইউনিয়নের সাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী গৃহবধু রুপীয়া বেগম(৪০)এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

তারই সূত্রধরে গত ২৩ ফেব্রুয়ারী গৃহবধু রুপীয়া বেগম তার নিজের পরিচয় গোপন রেখে তার মেয়ের ভোটার আইডি কার্ডের বয়স,নাম ও পরিচয় ব্যবহার করে সুনামগঞ্জ নোটারী পাবলিকের মাধ্যমে প্রেমিক জুনায়েদ মিয়াকে বিয়ে করেন। এতোদিন তাদের বিয়ের বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি তা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। এঘটনার প্রেক্ষিতে সুলকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান তানজিমা মাহজেবীনের স্বামী তোফায়েল হোসেন লিটন সালিশ ডেকে উপস্থিত জনতার সামনে নববিবাহিত স্বামী ও স্ত্রীকে ১০টা করে জুতাপেটা করেন। সেই সাথে স্বামী জুনায়েদ মিয়াকে ৫০হাজার টাকা জরিমানাও করা হয়। এব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি শহিদুজ্জামান বলেন-সালিশের বিষয়টি আমাকে জানানো হয়নি,গোপনে শেষ করা হয়েছে। উপজেলার সুলকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান তানজিমা মাহজেবীন এঘটনার সত্যতা স্বীকার করে বলেন-আমি সময় মতো সালিশে উপস্থিত হতে পারিনি বলে আমার স্বামী সালিশের কাজটি সম্পন্ন করেছেন। এঘটনায় পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্ঠি হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top