0

images_86450রিপোর্টার্স বিডি ডট কম :  চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে সুপারির ভেতরে অভিনব কায়দায় রাখা ৯শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার নগরীর  ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; ফাতেমা জান্নাত (৪০) এবং নাসির আহমেদ (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক ব্রজলাল চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  জানান, আটককৃতরা  ইয়াবাগুলো সুপারির ভেতরে করে এনে মার্কেটের সামনে বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নয়টি  সুপারির ভেতরে প্যাকেটে ভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়। নয়টি সুপারি থেকে নয়টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে এক’শ করে ইয়াবা আছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top