বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও এক্সম্যান তারকা হিউ জ্যাকম্যান। দু’জনে এখন পর্যন্ত জুটি বেধে কাজ না করলেও আলাদা আলাদাভাবে অভিনয় করে পেয়েছেন প্রচুর সম্মান। তবে এ দুজনকে যে কখনো জুটি হিসেবে দেখা যাবেনা তা এক প্রকার নিশ্চিত। কারণ হিউ জ্যাকম্যানের স্ত্রী ডেবোরা জানিয়ে দিয়েছেন জোলির সাথে কোনো কাজ করা চলবে না! আমেরিকার এনবিসি চ্যানেলের টুডে শো অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জ্যাকমেনের পর্দার নায়িকাদের সম্বন্ধে জানতে চাওয়া হলে ডেবোরা বলেন, ‘অন্য কোনো নায়িকাকে নিয়ে সমস্যা নেই। একমাত্র অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে স্বামীকে কাজ করতে অনুমতি দিবো না আমি।’ ডেবোরা হাসিমুখে বলেন, ‘আমি তার (জ্যাকম্যানের) এজেন্টকে জানিয়ে দিয়েছি জোলির সঙ্গে হিউয়ের কাজ করার অনুমতি নেই।’ কিন্তু কেন বা কী কারণে এই সিদ্ধান্ত সে বিষয়ে মুখ খুলেননি তিনি। বেচারা জ্যাকম্যান, কী আর করা। বউয়ের নিষেধ বলে কথা!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook