রিপোর্টার্স বিডি ডট কম : সম্প্রতি সিলেট শহরে ছোট-বড় যেসব মেলা বা অস্থায়ী বাজার চলছে তার সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কোন সম্পৃক্ততা নেই বলে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে। চেম্বার নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স গ্রহণ করে সরকারের ভ্যাট, ট্যাক্স প্রদান করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন। কিন্তু কতিপয় ব্যক্তি ঈদকে সামনে রেখে অস্থায়ীভাবে বিভিন্ন বাজার বা মেলার আয়োজন করে থাকেন, যার ফলে স্থানীয় প্রকৃত ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হন। সিলেটের বৈধ ব্যবসায়ীরা সারা বছর ঈদের জন্য অপেক্ষা করেন, কিন্তু এসব অস্থায়ী ও সুবিধাবাদিরা ঈদের সময় নামে-বেনামে বিভিন্ন বাজার ও মেলা আয়োজন করে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি সাধন করে থাকেন। এসব অস্থায়ী বাজার ও মেলা বন্ধকরণের জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে এবং স্থানীয় প্রকৃত ব্যবসায়ীদের এ ব্যাপারে একতাবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।-বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook