রিপোর্টার্স বিডি ডট কম : সিলেট নগরীর মধুশহীদ এলাকায় অভিযান চালিয়ে ভেজাল রক্ত এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় ভেজাল রক্ত বিক্রির দায়ে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৯ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, সিলেট সদর উপজেলার পীরেরচর গ্রামের আল-মামুনের ছেলে সুজন (৩২), দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর গ্রামের আবরু মিয়ার ছেলে কবির আহমদ (৩২), মোগলাবাজার থানার জালালপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) এবং সিলেট নগরের লন্ডনী রোডের হাজীপুর সাঈদ মিয়ার ভাড়াটিয়া সেলিম মিয়া (৩২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টার দিকে নগরের মধুশহীদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালায় র্যাব-৯ এর এক বিশেষ দল। অভিযানে দু`ব্যাগ ভেজাল রক্ত এবং বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় ভেজাল রক্ত বিক্রির সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook