0

raj20150627220453রিপোর্টার্স বিডি ডট কম :  স্কুলছাত্র অপুকে ধরতে মরিয়া পুলিশরিপোর্টার্স বিডি ডট কম :  রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনের শিকার স্কুলছাত্র অপুকে (১৩) ধরতে মরিয়া হয়ে উঠেছেন গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় অপুকে ধরতে পবা উপজেলার কসবা গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অপু ও তার বাবা মিলন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে না পেরে হরিপুর ইউনিয়ন পরিষদের একজন  সদস্যকে ধরে নিয়ে যায় পুলিশ।   পুলিশ সদর দফতরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্কুলছাত্র অপুর ওপর নির্যাতনের ঘটনার খোঁজ খবর নেওয়ার একদিন পরই এ অভিযান শুরু করলো ডিবি পুলিশ।  এলাকাবাসী জানায়, ইফতারির সময় চারটি মোটরসাইকেলে করে আরএমপি ডিবির আট সদস্য সাদা পোশাকে কসবা গ্রামে মিলন ওরফে ভকা মিলনের বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় মিলন ও অপু ইফতারির প্রস্তুতি নিচ্ছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ির পেছনের দিক দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বাড়িটি আধা ঘন্টা ধরে ঘিরে রাখে। পরে তারা হরিপুর ইউপি সদস্য সেলিমকে গ্রেফতার করে।   অপুর মা ফোনে সাংবাদিকদের জানান, তার ছেলের জীবন সংকটাপন্ন। তার স্বামীকেও ডিবি পুলিশ প্রাণে মেরে ফেলবে। তারা পত্রিকার খবর সত্য নয় দাবি করে জবানবন্দি নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। অপুর মা তার ছেলে ও স্বামীর জীবন রক্ষায় সরকারের প্রতি আবেদন জানান।   এ বিষয়ে আরএমপি ডিবির এসি ইফতে খায়ের আলম জানান, অপুর বাবা একটি মাদক মামলার পলাতক আসামি। তাকে ধরতে জেলার পুলিশের আওতাধীন কসবা গ্রামে ডিবি অভিযান চালিয়েছে।  প্রসঙ্গত, গত ৯ জুন ডিবি পুলিশের একটি দল তার বাবা মিলনকে ধরতে না পেরে অপুকে তুলে নিয়ে যায় এবং ২২ ঘন্টা রোমহর্ষক নির্যাতনের পর দুই লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আর এ নিয়ে গত শুক্রবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ডিবি পুলিশ তাকে ধরতে মরিয়া হয়ে উঠে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top