মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের সদর উপজেলায় বজ্রপাতে রায়হান মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়ণ চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রায়হান নারায়ণ চা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান জানান, দুপুরে ঝড়-বৃষ্টির সময় নারায়ণ চা গ্রামের বাড়ির পাশের মাঠে গরু আনতে যায় রায়হান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook