0

24.hobigonহবিগঞ্জ সংবাদদাতা::
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অর্ধশত জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মীর্জাপুর গ্রামের ইউপি সদস্য কালন মিয়ার সঙ্গে একই এলাকার হাজী হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয়পক্ষের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার সকালে এসব ঘটনার জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে মজনু মিয়া (২৫), আহাদ মিয়া (৪৫), আব্দুল আওয়াল (৫০), রেজিয়া খাতুন (৩৫), জুয়েল মিয়া (১৮), হারুন মিয়া (৪০), নার্গিস আক্তার (২৬), ইমান আলী (৪৫), আলী হোসেন (৪৭), মামুন মিয়া (২২), মিলন মিয়া (৩০), জাহানারা বেগম (৫০), বানু (৩৩), তফুরা বেগম (৩০), আবুল কালামসহ (৪০) ২০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top