0

21. sylhet royelsখেলাধুলা ডেস্ক::
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)এর প্রথম দুই আসরেই ক্রিকেট বিশ্ব দেখেছিল বাংলার দামাল ছেলেদের ব্যাটিং। কিন্তু পরপর দুই আসর পর বন্ধ হয়ে যায় প্রতিভাবান খেলোয়ার উঠে আসার এই টুর্নামেন্ট। তবে বিসিবি সভাপতি বরাবরই বলে আসছে বিবিএল এবার হবেই। তারই ইঙ্গিত পাওয়া গেল বিপিএলের দল সিলেট রয়্যালসের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার ঘোষণায়।

যে মানুষটি দলটির দায়িত্ব নিচ্ছেন ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক প্রায় দীর্ঘদিনের। এখন ক্রিকেটকেন্দ্রিক কোনো পদে না থাকলেও সময় পেলেই ক্রিকেট মাঠ ছুটে আসেন। তিনি বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এবং আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বুধবার তিনি নিজ কার্যালয়ে কথা বলেছেন মিডিয়াকর্মীদের সঙ্গে। সেখানে ক্রিকেটের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট রয়্যালসের চেয়ারম্যান হিসেবে থাকার কথাও জানিয়েছেন তিনি।

মুস্তফা কামাল ইতোমধ্যে মধ্যে নিজ গ্রামে ইউনিয়ন পর্যায় থেকে ক্রিকেট শুরুর চিন্তা শুরু করেছেন। প্রাথমিকভাবে নিজ গ্রামে হলেও একটা পর্যায়ে সারা দেশেই একটি টুর্নামেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া বিপিএলের তৃতীয় আসরে একটি দলের মালিকানা কিনে নেওয়ার চিন্তা-ভাবনাও করছেন মুস্তফা কামাল। অবশ্য এর আগে বিপিএলের দল সিলেট রয়্যালসের ১৫ ভাগ শেয়ারের মালিক ছিলেন তার মেয়ে নাফিসা কামাল।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top