ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার এবারের আসরে সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন সুইডিশ পপস্টার মান্স জেলমারলো। 
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাশিয়ান শিল্পী পোলিনা গ্যাগারিনা। 
‘হিরোস’ শিরোনামের গানের জন্য সেরার খেতাব অর্জন করেন জেলমারলো। গানটিতে রয়েছে সৃস্টিশীল অ্যানিমেটেড ভিজ্যুয়াল।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোভিশনের ৬০তম এই আসরে তৃতীয় হয়েছে ইতালি। এর পরেই রয়েছে বেলজিয়াম। ইউরোভিশনে প্রথমবারের মত অংশ নিয়েই পঞ্চম স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়া। 
এবার প্রায় ২০ কোটি দর্শক চূড়ান্ত পর্বটি উপভোগ করেন। প্রথমবারের মত চীনে এটি সরাসরি সম্প্রচার করা হয়। সূত্র: বিবিসি
 
Top