রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : নব ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন দলের সিলেটী নেতারা। সহ সভাপতি ও সম্পাদকীয় পদ-প্রত্যাশী নেতারা এখন ব্যস্ত লবিং-তদবিরে। বসে নেই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম সারির নেতারাও। নিজ বলয়ের ছাত্রলীগ নেতাদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাইয়ে দিতে তারাও জোর লবিং চালাচ্ছেন নানাভাবে। নিয়মিত যোগাযোগ রাখছেন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। তবে, শোকের মাস আগস্টে কেন্দ্রীয় ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবেনা বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। দলের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে এবার জায়গা হতে পারে ছাত্রলীগের হাফ ডজনের বেশি সিলেটী নেতার। এদের মধ্যে অন্তত তিনজনকে দেখা যেতে পারে সহ সভাপতি পদে। এছাড়া আরও চার/পাঁচজন পেতে পারেন যুগ্ম ও সহ সম্পাদকসহ সম্পাদকীয় পদ। সূত্রমতে, কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের যেসব সিলেটী নেতা স্থান হতে পারে তাদের মধ্যে রয়েছেন নব ঘোষিত কমিটির সভাপতি পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বাসিন্দা ফয়েজ উদ্দিন শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি ও কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের খায়ের উদ্দিন চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ফরহাদ হোসেন খাঁন, সদ্য বিলুপ্ত কমিটির আরেক সহ সম্পাদক ও সিলেট শহরতলীর বাসিন্দা জয়নাল আবেদিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা অঞ্জন রায় ও মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাহাত তরফদার, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এদের মধ্যে ফয়েজ উদ্দিন শরীফ, খায়ের উদ্দিন চৌধুরী ও সঞ্জীবন চক্রবর্তী পার্থ সহ সভাপতি এবং জয়নাল আবেদিন যুগ্ম পদ পাচ্ছেন বলে জানা গেছে। অন্যরা যুগ্ম সম্পাদকসহ সম্পাদকীয় পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সিলেট ছাত্রলীগের টিলাগড় গ্রুপ, দর্শনদেউড়ী গ্রুপ, কাশ্মির গ্রুপ, তেলিহাওর গ্রুপ, আসাদ উদ্দিনের অনুসারী জিন্দাবাজার গ্রুপ, পিযুষ গ্রুপের নেতারা দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে দৌঁড়-ঝাঁপ করছেন। এসব গ্রুপ-উপ গ্রুপের অসংখ্য নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। এব্যাপারে নবগঠিত ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন নিউজমিরর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দীর্ঘদিন রাজপথে থাকা নেতা-কর্মীদের যোগ্যতা, ইমেজ যাচাই হচ্ছে।’ তিনি বলেন, ‘চাইলেইতো সবাইকে কেন্দ্রীয় কমিটিতে রাখা যাবে না। যোগ্যতা, সংগঠনের জন্য ত্যাগ, অতীতের কর্মকাণ্ড বিবেচনা করেই কমিটিতে স্থান দেওয়া হবে। এক্ষেত্রে কোনো লবিং-তদবির, সুপারিশ কাজে কাজে আসবে না।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook