রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই বড় ছন্দপতন হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায়। এ বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার পাসের হার দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৬০ শতাংশ। যা গত বছর ছিলো ৭৫ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ কমেছে প্রায় ১৫ হাজার। অবশ্য ফলের এই নিম্ম ধারার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দু`জনই বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধকে দায়ী করেছেন। তারা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধের কারণে পাসের হার কমেছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। মোট জিপিএ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১ হাজার ১৩৩টি থেকে। অন্যদিকে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৮৪ শতাংশ। ৮ লাখ ৭৬ হাজার ৪৭৬ জনের মধ্যে পাস করেছে ৫ লাখ ৫৫ হাজার ৮৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৩৪ হাজার ৭২১ জন। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৯৮ হাজার ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৪ হাজার ১২৫ জন। পাসের হার ৮৫ দশমিক ৫৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন। মাদ্রাসা বোর্ডে সর্বমোট ৮২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৪৩১ জন। পাসের হার ৯০ দশমিক ১৯। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৩৫ জন। দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়া যাচ্ছে। গত বছর গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ। ফলাফলের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭০ দশমিক ২৩। ১৯ হাজার ৬০১ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৩ হাজার ২৩৯ জন। বিদেশে ৫টি কেন্দ্রে ৭টি ইনস্টিটিউশনের মোট ২৩৬ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১১২ জন। এছাড়া ঢাকা বোর্ডে ৬৮ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬৩ দশমিক ৪৯ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭০ দশমিক ৩৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ৫৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ০৬ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৫৭, যশোর বোর্ডে ৪৬ দশমিক ৬৫, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ ও কারিগরি বোর্ডে পাস করেছে ৮৫ দশমিক ৫৮ শতাংশ। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষাথীর সংখ্যা ছিলো ৫৫ হাজার। এবার কমে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৯৪।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook