0

Madaripur-02.0820150802204002রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  দেশের অন্যতম নৌপথ শিবচরের কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে দ্বিতীয় দিনের মতো রোববার সকাল থেকে নৌ-যান চলাচল বন্ধ থাকলেও বিকেল ৩টার পর থেকে আবার চলাচল শুরু হয়েছে।    বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানিয়েছে, আবহাওয়া অফিসের তথ্য মতে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত বহাল থাকা এবং পদ্মানদী উত্তাল হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।    বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাটের পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল রয়েছে।  শনিবার ও রোববার একই কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।  মূলত যাত্রীদের নিরাপত্তাজনিত কারণেই উত্তাল পদ্মায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।  আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত নৌযান চলাচল স্বাভাবিক হবে না।  এদিকে আবহাওয়া কিছুটা ভালো হওয়ার পর সকাল থেকে নৌ-যান চলাচল বন্ধ থাকলেও বিকেল ৩টার পর থেকে আবার চালাচল করছে।  এদিকে এ নৌরুটে ফেরি চলাচল করলেও তা স্বাভাবিক নয়।  সকালের প্রথম পর্যায়ে ডাম্প ফেরি চলাচল শুরু করলেও পরে পদ্মা উত্তাল থাকায় তা বন্ধ রাখা হয়।  এছাড়া কে-টাইপ ও রোরো ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়।  ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন মিঞা বলেন, বৈরী আবহাওয়ার কারণে মাঝ পদ্মা উত্তাল হয়ে আছে।  ফেরি চলাচলে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।  রোরো ও কে-টাইপ ফেরি চললেও বন্ধ রাখা হয়েছে ডাম্প ফেরি।  স্রোত ও ঢেউয়ের তীব্রতায় এ ফেরিগুলো চলতে পারছে না।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top