জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ও বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর যখন ৭২ সাল থেকে সাংবাদিকতা শুরু করলাম তখন আমি ছিলাম ২২ বছরের যুবক। সেই যুবক ছেলেকে তৎকালীন সময়ে প্রেসক্লাবের সদস্য করতে বিভিন্ন টালবাহানা শুরু হলো। বলা হল এত বছরের অভিজ্ঞতা না থকলে প্রেসক্লাবের সদস্য হওয়া যাবে না।
তখন সবে মাত্র মুক্তির জন্য যুদ্ধ করে দেশেকে স্বাধিন করেছি, এখনো মেশিনগান বালিশের নিচে নিয়ে ঘুমাই, ক্লাবের গঠনতন্ত্রকে ফেলে দিয়ে প্রেসক্লাবের সদস্য হলাম।
আজ সাংবাদিকতা কত বিকাশিত হয়েছে। অনলাইন সাংবাদিকদের ঐক্যের জন্যই প্রতিষ্ঠিত হলো জাতীয় অনলাইন প্রেসক্লাব। এর পরই দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় সিলেটের প্রতিষ্ঠিত হলো অনলাইন প্রেসক্লাব। আর এটিই হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন প্রেসক্লাব।
এই প্রেসক্লাবকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে যে ব্যাক্তির অবদান সবচেয়ে বেশী তিনি হলেন দানবীর ড. রাগীব আলী। রাগীব আলী নামের সাথে দানবীর শব্দটি অতপ্রতভাবে মিশে গেছে। সিলেট অনলাইন প্রেসক্লাবকে অফিস প্রদান করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সারা দেশের অনলাইন সাংবাদিকরা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
তিনি শুক্রবার সন্ধায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে সিলেটে কর্মরত অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল’র সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র পরিচালক এনামুল কুদ্দুস চৌধূরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য-প্রযুক্তি সম্পাদক কে.এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, নির্বাহী সদস্য ও ওজাস সভাপতি আব্দুল মুহিত দিদার, আফরোজ খান, তাওহিদুল ইসলাম প্রমূখ।-বিজ্ঞপ্তি
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook