0
bisfork20150823193625

ফাইল ছবি

রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট নগরীর ব্যস্ততম এলাকা লালদিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ডেটোনেটর ও আটটি পেট্রলবোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব।
রোববার বিকেল ৪টার দিকে লালদিঘী পাড়ের ওয়ান ব্যাংকের পাশে পরিত্যক্ত একটি মার্কেটের সামনে থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র‌্যাব ৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিকেল ৪টার দিকে বিশেষ একটি টিম নিয়ে অভিযানে নামে। এ সময় তারা সেখান থেকে ইলেকট্রিক ডেটোনেটর নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচটি বোমা, আটটি পেট্রলবোমা, দুইটি হাত বোমা, পাঁচটি পাওয়ার জেল, ৯টি চকলেট বোমা উদ্ধার করে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top