স্পোর্টস ডেস্ক : জিম্বাবোয়ে-২৩৫/৯।। নিউজিল্যান্ড- ২৩৬/০ (৪২.২ ওভার) ওয়েব ডেস্ক: কোনও উইকেট না হারিয়ে ২৩৬ রান তাড়া করে জিতে নয়া রেকর্ড কায়েম করল নিউজিল্যান্ড। মঙ্গলবার হারারাতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৬ বল বাকি থাকতে দশ উইকেটে জিতল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে করেছিল ২৩৫ রান। সেখানে ৪২.২ ওভারে বিনা উইকেটে ২৩৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড। দুই কিউই ওপেনার টম লাথাম ও মার্টিন গুপ্তিল শতরান করেন। লাথাম ১১৬ বলে করেন অপরাজিত ১১০, আর গুপ্তিল ১৩৮ বলে করেন ১১৬ রান। সাতজন জিম্বাবোয়ের ক্রিকেটার হাত ঘুরিয়েও খালি হাতে ফেরেন। প্রসঙ্গত, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। রেকর্ড গড়ে জিতে সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook