স্পোর্টস ডেস্ক : তারকা উইঙ্গার গ্যারেথ বেলকে পেতে ঝাঁপাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যান ইউ কোচ লুই ভ্যান গলের খুব পছন্দের ফুটবলার বেল। চলতি মরসুমে ইতিমধ্যেই বেলকে পেতে দুবার একশো মিলিয়ান পাউন্ড অফার করেছিল ম্যান ইউ।কিন্তু তা খারিজ হয়ে যায়। তাতেও অবশ্য দমেনি ম্যান ইউ। শোনা যাচ্ছে ওয়েলসের এই তারকা উইঙ্গারকে পেতে আরও বেশি টাকা অফার করা হয়েছে। ভ্যান গল মনে করছেন বেল এসে গেলে ইপিএলের আগে তার দল আরও শক্তিশালী হবে। মোটা টাকার অফার থাকলেও বেলকে ছাড়তে নারাজ রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ বেনিটেজ সাফ জানাচ্ছেন গ্যারেথ বেল তাঁর দলের সম্পদ। রিয়ালে বেল আনন্দেই আছেন বলে জানান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook