0

gardiola20150801164020 স্পোর্টস ডেস্ক অনেক দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখে আর থাকছেন না পেপ গার্দিওলা। এবার এই গুঞ্জনকে বাস্তবে পরিণত করতে মরিয়া ম্যানচেস্টার সিটি। রেকর্ড অঙ্কের অর্থের বিনিময়ে সাবেক বার্সেলোনার কোচকে পেতে চাইছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। শোনা যাচ্ছে, স্প্যানিশ কোচকে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যান সিটি।  তবে এসব জল্পনা থামাতে মুখ খোলেন পেপ। শুক্রবার তিনি বলেন, এখন পর্যন্ত আমি কোনও সিদ্ধান্তে আসিনি। এই ক্লাবের জন্য সেরাটা করতে চাই। (ক্লাব ছাড়া নিয়ে) কিছু ঠিক করলেই সকলকে জানাব। বিশ্বের কোনও ক্লাব থেকে কোনও প্রস্তাব পাইনি আমি। বায়ার্নে আমি কখনও সমস্যা হয়ে উঠিনি। যখন ক্লাব মনে করবে আমি সমস্যা হয়ে দাঁড়িয়েছি। তখন নতুন কোচ আসবে।’  এদিকে বায়ার্নের সভাপতির বক্তব্য, পেপকে অন্য কোনও ক্লাব থেকে প্রস্তাব দেওয়া হয়নি। বায়ার্ন ছাড়ার ব্যাপারে তিনি এখনও কোন সিদ্ধান্ত নেননি।  উল্লেখ্য, ২০১৩ সালে জার্মান ক্লাবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছিলেন গার্দিওলা।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top