0

19_90647রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  বন্দী জীবন থেকে মুক্ত হওয়া ছিটমহলের ৫২ হাজার মানুষের মুক্তির আনন্দে বিএনপিও আনন্দিত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।  শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  ড. রিপন বলেন, শুক্রবার রাত ১২টার পর বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক ল্যান্ড বাউন্ডারী এগ্রিমেন্ট জাতীয় পার্লামেন্টে র‌্যাটিফাই হওয়ায় ১৬২টি ছিটমহল বিলুপ্ত হয়ে দু’দেশের পতাকা উড্ডীন হয়েছে সেখানে। ৫২ হাজার মানুষের ৬৮ বছরের কান্নাভেজা মুক্তির আনন্দে-আমরাও আনন্দিত। বাংলাদেশের নতুন এসব নাগরিকবৃন্দ আমাদের মূল ধারায় মিশে যাবেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।  তিনি বলেন, ১৯৭৪ সালে এসব ছিটমহল নিষ্পত্তিতে বাংলাদেশ-ভারতের সাথে যে চুক্তি করেছিল-ভারত বহু বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা অনুমোদন করায়-আমরা তাঁকে, তাঁর সরকারকে ও ভারতের অন্যান্য নেতৃবৃন্দকে আগেই অভিনন্দিত করেছিলাম।  রিপন বলেন, বাংলাদেশের নতুন ৫২ হাজার নাগরিকবৃন্দ যাতে সংবিধান অনুযায়ী সমতার দৃষ্টিতে সকল সুযোগ সুবিধা পান-তা নিশ্চিত করতে সরকারের প্রতি আমরা আহবান জানাই। বাংলাদেশের ভুখন্ডে মিশে যাওয়া বিলুপ্ত ছিটমহলগুলোর ঐসব অঞ্চলের মানুষদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সকল উদ্যোগ নেয়ার জন্যও সরকারের প্রতি আহবান জানাই।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top