0

pm_90912রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা রোধে পাঁচ টাকাকে (নোট ও কয়েন) সরকারি নোটে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান ছাড়াই সরকারিভাবে এই নোট ছাপা হবে।  ‘মুদ্রা সংশোধন আইন, ২০১৫’-এর খসড়ায় এ কথা বলা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এতে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।     বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে এক ও দুই টাকার নোট অর্থসচিব স্বাক্ষরিত ছিল। এখন এর সঙ্গে পাঁচ টাকার নোটও এ তালিকায় যুক্ত হবে। পাঁচ টাকার ওপরের নোটগুলো থাকবে ব্যাংক নোট। এগুলোতে বাংলাদেশের গভর্নরের স্বাক্ষর থাকবে।    বিষয়টি কার্যকর হলে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া সরকারি ঋণ পর্যায়ক্রমে প্রায় ৭৯০ কোটি টাকা কমবে। আগে এই পরিমাণ অর্থ সরকারকে ঋণ করে চালাতে হতো।  এ ছাড়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  বস্ত্র ও পাট মন্ত্রণালয় আজ এ খসড়ার নীতিগত অনুমোদন দেয়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top