0

 Workerস্পোর্টস ডেস্ক : হারারে স্পোর্টস ক্লাবে রোববার হওয়া ম্যাচটি ৮০ রানে জিতেছে নিউ জিল্যান্ড। তাদের ৫ উইকেটে করা ১৯৮ রানের জবাবে ৮ উইকেটে ১১৮ রান করে জিম্বাবুয়ে।    ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ম্যাচ সেরার পুরস্কার জেতা ওয়ার্কার ৬২ রান করেন।   এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল অতিথিরা।     টস হেরে ব্যাট করতে নামার পর চতুর্থ ওভারে অধিনায়ক কেন উইলিয়ামসন (১২ বলে ২০) আউট হলেও রানের গতি কমেনি নিউ জিল্যান্ডের।    দ্বিতীয় উইকেটে উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের (২৪ বলে ৩৩) সঙ্গে ৩৩ বলে ৪৯ রানের জুটি গড়েন ওয়ার্কার।   চতুর্থ উইকেটে লুক রনকির (২৯) সঙ্গে ৪৯ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ওয়ার্কার। শন উইলিয়ামসের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ বলের ঝড়ো ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান।    ২৮ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার উইলিয়ামস।   বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পথ হারায় জিম্বাবুয়ে। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটি আর ম্যাচে ফিরতে পারেনি।    দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রেইগ আরভিন।    দুটি করে উইকেট নেন অ্যাডাম মিলনে ও মিচেল ম্যাকক্লেনাগান।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top