বিনোদন ডেস্ক : বলিউডের বাতাসে এখন একটা খবর খুব জোরালো গতিতে ভেসে বেড়াচ্ছে। আর তা হলো রানী মূখার্জি মা হচ্ছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি আসলে তা নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রানী। তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি মা হওয়ার ইচ্ছা রয়েছে। রানীর এ কথার জের ধরেই শুরু হয় যত জল্পনা কল্পনা। গেল বছর প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। শুরুর দিকে ঢাকঢোল পিটিয়ে বিয়ে হবে এমন কথা শোনা গেলেও পরে গোপনেই কাজটি সেরে নেন এ অভিনেত্রী। তবে চুপিসারে গাঁটছড়া বাঁধলেও মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যেই জানালেন রানী মূখার্জি। আর খুব শিগগিরই এ বিষয়ক নিশ্চিত সংবাদ রানীর ভক্তরা জানতে পারবেন বলে শোনা যাচ্ছে। এদিকে ‘মার্দানি’ দিয়ে বলিউডে আবারও কামব্যাক করেছিলেন তিনি। তবে এই প্রত্যাবর্তন খুব একটা সুখকর হয়নি রানীর জন্য। অভিনয় গুণ থাকলেও হালের তারকাদের দাপটে অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে তার ‘মার্দানি’। বলতে গেলে এ মুহুর্তে বলিউডে রানীর তেমন কোন অস্তিত্ব নেই। বর্তমানে ভারতীয় কোন টিভি চ্যানেলেও উপস্থিতি লক্ষ্য করা যায় না তার। অবশ্য ক্যারিয়ারের এই মন্দ দশার জন্য নিজেই দায়ী তিনি। কারণ, একাধিকবার অভিনয়ে ফিরবেন বলেও ভক্তদের প্রতিনিয়ত হতাশ করে গেছেন রানী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook