রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের এএসপি (সার্কেল) মো. শামসুজ্জামান জানান, শনিবার বিকাল ৩টার দিকে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে এ ঘটনা ঘটে। শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে উত্তাল পদ্মায় বালুবাহী ওই দুই ট্রলার ডুবে যায়। “দুটি ট্রলারে শ্রমিকসহ অন্তত ৬০ জন আরোহী ছিলেন। এদের মধ্যে পুলিশ ও স্থানীয়রা স্পিড বোট নিয়ে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে।” দুটি ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ও ডুবুরিদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা শামসুজ্জামান বলেন, বড় আকারের স্টিলের ইঞ্জিনচালিত বালিবাহী নৌকাদুটি ফরিদপুরের মধুখালী থেকে নারায়ণগঞ্জের বক্তাবলীর একটি ইটভাটার দিকে যাচ্ছিল। বিকাল পৌনে ৫টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও দমকল বাহিনীর ডুবুরিরা পৌঁছেনি, স্থানীয়ভাবে উদ্ধারকাজ চলছে। কিন্তু পদ্মা উত্তাল এবং বৃষ্টি থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে রয়েছেন- একটি ট্রলারের চালক মো. সেকান্দার আলী (৩৫), মিস্ত্রী আবু বকর (৩৫), শ্রমিক আব্দুল কুদ্দুস (৪২), শহিদুল ইসলাম (৩২), মোজাম্মেল হক (৩০), হেলাল উদ্দিন (৩৭), শাহ আলম (২৮) ও আব্দুল জব্বার (৩৪)। এদের সবাই বাড়ি সিরাজগঞ্জের বাসিন্দা। কোস্টগার্ডের পাগলা স্টেশনের সাব-ল্যাফটেনন্ট হাসানুর রহমান জানান, উপকূলরক্ষী বাহিনীর একটি বড় স্পিডবোট ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে বৃষ্টি, প্রচণ্ড স্রোত, ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook